রবিবার ৩ জেলায় সাধারণ ছুটি, সবমিলিয়ে ৪ দিন



 আসন্ন চৈত্র সংক্রান্তি (চৈত্রের শেষ দিন) উপলক্ষে ১৩ এপ্রিল পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। দেশের অন্য জেলাগুলোতে চৈত্র সংক্রান্তি সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য ঐচ্ছিক ছুটি থাকবে।

১৩ এপ্রিল আগামী রবিবার। এর আগের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

আবার সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে সরকারি ছুটি থাকবে। সুতারং টানা চার দিনের ছুটি পাবেন পার্বত্য তিন জেলার মানুষ।
জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাহী আদেশে এ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে গত ২৭ মার্চ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ছুটিকালীন রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

এদিকে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এক নির্দেশনায় জানিয়েছে, দেশের তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে অবস্থিত তফসিলি ব্যাংকের সব শাখা ও উপশাখা আগামী ১৩ এপ্রিল বন্ধ থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Comments

Popular posts from this blog

এইমাত্র পাওয়া : পদত্যাগ করলেন বিএনপির ৪ শীর্ষ নেতা, উত্তাল সারাদেশ,নাম জানলে অবাক হবেন, জেনে নিন তাদের নাম বিস্তারিত কমেন্ট⤵️

এইমাত্র পাওয়া : পদত্যাগ করলেন বিএনপির ৪ শীর্ষ নেতা, উত্তাল সারাদেশ,নাম জানলে অবাক হবেন, জেনে নিন তাদের নাম বিস্তারিত কমেন্ট⤵️

২৫০ আসনে একক প্রার্থীকে সবুজ সংকেত বিএনপির, যারা পেলেন অগ্রাধিকার