Posts

Showing posts from April, 2026

স্থানীয় নির্বাচন নিয়ে যে বার্তা দিলেন মির্জা ফখরুল

Image
   অতীত অভিজ্ঞতার ভিত্তিতে দেশের সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে ১০ মাস থেকে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার টেবিলে উত্থাপিত তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ের পক্ষে জবাব দিতে গিয়ে মন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন সাধারণত ধাপে ধাপে সারা দেশে অনুষ্ঠিত হয়ে থাকে। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, সব স্তরের স্থানীয় নির্বাচন সম্পন্ন করতে সাধারণত ১০ মাস থেকে এক বছর সময় প্রয়োজন হয়। সংসদকে জানানো হয়, নির্বাচনের তফসিল ঘোষণা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও লজিস্টিক প্রস্তুতির ওপর নির্ভর করে। এসব প্রস্তুতির মধ্যে রয়েছে- ভোটার তালিকা প্রণয়ন ও হালনাগাদ, নির্বাচন সামগ্রী সংগ্রহ ও বিতরণ, ধর্মীয় উৎসব ও পাবলিক পরীক্ষার সময়সূচি বিবেচনা, আবহাওয়া পরিস্থিতি মূল্যায়ন, ভোটকেন্দ্র চূড়ান্তকরণ ও প্রয়োজনীয় সংস্কার এবং নির্বাচন কর্মকর্তাদের নিয়োগ ও ...

জ্বালানি তেলের দাম নির্ধারণ, নতুন দাম দেখে নিন

Image
  মে মাসে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।  বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায়। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ মে থেকে আগের নির্ধারিত দামেই তেল বিক্রি হবে। এর আগে গত ১৯ এপ্রিল আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম পুনর্নির্ধারণ করা হয়েছিল। সেই সময় লিটারপ্রতি ডিজেলের দাম নির্ধারণ করা হয় ১১৫ টাকা। এছাড়া প্রতি লিটার অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা দরে বিক্রির সিদ্ধান্ত হয়। মে মাসেও গ্রাহকদের এই একই মূল্যে জ্বালানি তেল সংগ্রহ করতে হবে। পূর্ববর্তী দামের তুলনায় গত এপ্রিলের মাঝামাঝি সময়ে তেলের দামে বড় ধরনের উল্লম্ফন দেখা দেয়। ওই সময় ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ১০০ টাকা থেকে ১১৫ টাকা করা হয়েছিল। কেরোসিনের দাম ১১২ টাকা থেকে বাড়িয়ে করা হয় ১৩০ টাকা, যা লিটারপ্রতি ১৮ টাকা বৃদ্ধি পায়। সবচেয়ে বেশি বাড়ে অকটেনের দাম; লিটারে ২০ টাকা বেড়ে ১২০ টাকা থেকে ১৪০ টাকায় পৌঁছায়। এছাড়া পেট্রোলের দাম ১১৬ টাকা থে...

বিএনপি-জামায়াত ও স্বতন্ত্র জোট থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যারা

Image
  ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এরমধ্যে ক্ষমতাসীন বিএনপি ও তাদের জোটের ৩৬ জন ছাড়াও জামায়াত-এনসিপি জোটের ১২ জন এবং স্বতন্ত্রদের মধ্যে একজন রয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে সংরক্ষিত নারী আসনে নির্বাচিতদের নাম ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. মহিউদ্দিন খান। সংরক্ষিত নারী আসনে বিএনপি জোট থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, মোসা. ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জীবা আমিনা খান, মাহ্‌মুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম, সুলতানা আহমেদ, ফাহমিদা হক ও আন্না মিন্‌জ। এছাড়াও বিএনপি জোট থেকে নির্বাচিত অন্যরা হলেন- সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, ...

বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা

Image
      আসন্ন বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় আগামী (বৃহস্পতিবার) ৯ এপ্রিল সাধারণ ছুটি থাকবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, অ্যালোকেশন অব বিজনেস অ্যামাং দ্য মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনস (রুলস অব বিজনেস ১৯৯৬)’ এ দেয়া ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদার ভিত্তিতে এ ছুটি ঘোষণা করা হয়। এতে আরও বলা হয়, জাতীয় সংসদের ৪১ (বগুড়া-৬) ও ১৪৫ (শেরপুর-৩) শূন্য আসনে ভোটগ্রহণের দিন সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় এ সাধারণ ছুটি কার্যকর থাকবে। ওইদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসনে বিজয়ী হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনটি রেখে দেন। এতে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। অপরদিকে নির্বাচনের আগেই শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মারা গেলে ১২ ফেব্রুয়ারি ওই আসনে নির্বাচন স্থগিত ঘোষণা করে নির্বাচন কম...

এই মাত্র ঢাবিতে গো'লা'গু'লি নি'হ'ত - ১

Image
  রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পরে গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। Ad নিহত ব্যক্তি খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন। তিনি তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বলে নিশ্চিত করেছে পুলিশ। ২০০২ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় থাকার সময় যে ২৩ শীর্ষ সন্ত্রাসীকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছিল টিটন তাদের অন্যতম। এসএসসি পরীক্ষার খাতা পড়ে ছিল রাস্তায়  জানা গেছে, শুরুতে তার পরিচয়ের বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছিল না। পরে তার আঙ্গুলের ছাপ পরীক্ষা করে পরিচয় নিশ্চিত হয় পুলিশ। ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলমও বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, ৫২ বছর বয়সী টিটন দুই দশকেরও বেশি সময় কারাগারে ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়া...