তোফায়েল আহমেদের মৃত্যুর খবর নিয়ে যা জানা গেল

 


সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ডাকসুর সাবেক ভিপি ও ভোলা-১ আসনের সাবেক এমপি আওয়ামীলীগ নেতা তোফায়েল আহমেদ এর ছবি যুক্ত করে একটি পোস্ট করে বলা হচ্ছে; তিনি মারা গেছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, । ‘Md. Abdur Rahim

’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ সংক্রান্ত একটি পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, “মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ডাকসুর সাবেক ভি পি ৬৯ এর গন অভ্যুত্থানের নায়ক,বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা আমাদের প্রিয় নেতা তোফায়েল আহম্মেদ ভাই আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।” পোস্টটির স্ক্রিনশট দেখুন--

ফ্যাক্ট চেক: বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। তোফায়েল আহমেদের মৃত্যুর খবরটি সত্য নয়। গণমাধ্যমকে তোফায়েল আহমেদের ব্যক্তিগত সহকারী হাসনাইন জানিয়েছেন, তিনি সুস্থ আছেন। বিষয়টি নিয়ে কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে অনলাইন সংবাদমাধ্যম ‘ঢাকা পোস্ট’-এ ১৫ এপ্রিল “তোফায়েল আহমেদ সুস্থ আছেন” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, মৃত্যুর গুজবের বিষয়ে জানতে তোফায়েল আহমেদের ব্যক্তিগত সহকারী হাসনাইনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তোফায়েল আহমেদ সুস্থ আছেন।

Comments

Popular posts from this blog

এইমাত্র পাওয়া : পদত্যাগ করলেন বিএনপির ৪ শীর্ষ নেতা, উত্তাল সারাদেশ,নাম জানলে অবাক হবেন, জেনে নিন তাদের নাম বিস্তারিত কমেন্ট⤵️

এইমাত্র পাওয়া : পদত্যাগ করলেন বিএনপির ৪ শীর্ষ নেতা, উত্তাল সারাদেশ,নাম জানলে অবাক হবেন, জেনে নিন তাদের নাম বিস্তারিত কমেন্ট⤵️

২৫০ আসনে একক প্রার্থীকে সবুজ সংকেত বিএনপির, যারা পেলেন অগ্রাধিকার