জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়




 চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শাপলাকলি আদর্শ মাধ্যমিকের অভিভাবক সদস্য নির্বাচনে জামায়াতকে হারিয়ে ফের বিএনপির ভূমিধস বিজয় পেয়েছে। নির্বাচনে চারজন অভিভাবক সদস্যই বিএনপিপন্থী প্যানেল থেকে নির্বাচিত হয়েছে।

রোববার বিকেলে ৫টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার। নির্বাচনে ২৩৩ ভোট পেয়ে এক নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন আল হাসান মোঃ আবু তালেব। ২২৩ ভোট ২ নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ জাহিদুল। ২১৫ ভোট পেয়ে ৩ নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন আরিফুল ইসলাম এবং ১৯২ ভোট পেয়ে ৪ নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন দোলোয়ার হোসেন মুকুল।

এদিকে জামায়াতপন্থী প্যানেল থেকে সর্বোচ্চ ১১৭ ভোট পেয়েছেন মোঃ মিজানুর রহমান। এছাড়া মোঃ হাফিজুর রহমান পেয়েছেন ১০৯, মোঃ আনোয়ারুল ইসলাম পেয়েছেন ১০৮ ভোট এবং ৯৩ ভোট পেয়েছেন মোঃ ওবাইদুল হক।

প্রিজাইডিং অফিসার সৈয়দ আব্দুল জব্বার বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নির্বাচনে মোট ভোটার ছিল ৪৯৭ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩৪০ জন। তবে ১০ জনের ভোট বাতিল হয়েছে। এদিকে শাপলাকলি আদর্শ মাধ্যমিকের অভিভাবক সদস্য নির্বাচনে বিজয়ের পর বিজয়ী প্রার্থীদের নিয়ে আনন্দ মিছিল বের করে বিএনপির নেতা-কর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবির, সিনিয়র সহসভাপতি তাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন ঠান্ডু। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, উপজোলা ছাত্রদলের সদস্যসচিব রিমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এ একলাছুর রহমান রাসেল, এছাড়া বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সূত্র : জনকণ্ঠ


Comments

Popular posts from this blog

এইমাত্র পাওয়া : পদত্যাগ করলেন বিএনপির ৪ শীর্ষ নেতা, উত্তাল সারাদেশ,নাম জানলে অবাক হবেন, জেনে নিন তাদের নাম বিস্তারিত কমেন্ট⤵️

এইমাত্র পাওয়া : পদত্যাগ করলেন বিএনপির ৪ শীর্ষ নেতা, উত্তাল সারাদেশ,নাম জানলে অবাক হবেন, জেনে নিন তাদের নাম বিস্তারিত কমেন্ট⤵️

২৫০ আসনে একক প্রার্থীকে সবুজ সংকেত বিএনপির, যারা পেলেন অগ্রাধিকার