এইমাত্র পাওয়া, মারা গেলেন জনপ্রিয় সংসদ সদস্য।

 



নির্বাচন সর্বশেষ live_icon LIVE বাংলা রাজনীতি সাবেক এমপি আব্দুল্লাহ ওয়াজেদের ইন্তেকাল, সংসদ ভবনে জানাজা আরটিভি নিউজ বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:২৪ পিএম সাবেক এমপি আব্দুল্লাহ ওয়াজেদের ইন্তেকাল, সংসদ ভবনে জানাজা ছবি: সংগৃহীত ব্রাহ্মণবাড়িয়ার মাটি ও মানুষের প্রিয় নেতা, দেশের বর্ষীয়ান রাজনীতিবিদ এবং সাবেক সংসদ সদস্য মিয়া আব্দুল্লাহ ওয়াজেদ আর নেই। বিজ্ঞাপন বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। সংসদ সচিবালয় সূত্রে বর্ষীয়ান এই নেতার প্রয়াণের খবর নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞাপন মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আজ বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন জাতীয় সংসদ সচিবালয় মসজিদের ইমাম আবু রায়হান। আরও পড়ুন Web-Image---Copy জয়নুল আবদিন ফারুকের স্ত্রী কানিজ ফাতেমা মারা গেছেন জানাজা শুরুর আগে মরহুমের বড় ছেলে পরিবারের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং উপস্থিত সবার কাছে তার পিতার বিদেহী আত্মার মাগফিরাত ও দোয়া কামনা করেন। জানাজা শেষে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদন করেন। বিজ্ঞাপন উক্ত জানাজা অনুষ্ঠানে ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য আবু ওয়াহাব আকন্দ (ময়মনসিংহ-৪), জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন), অতিরিক্ত সচিব (এফএন্ডপিআর), যুগ্মসচিব (মানবসম্পদ) এবং সার্জেন্ট অ্যাট-আর্মসসহ সংসদ সচিবালয়ের বিভিন্ন স্তরের উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। মিয়া আব্দুল্লাহ ওয়াজেদ ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একজন নিবেদিতপ্রাণ নেতা। তিনি ১৯৯১ এবং ১৯৯৬ সালে অনুষ্ঠিত পঞ্চম ও ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য থাকাকালীন তিনি নিজ এলাকায় শিক্ষা বিস্তার, যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন এবং শিল্প-বাণিজ্যের প্রসারে অসামান্য অবদান রাখেন। কসবা ও আখাউড়া অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নে তার ভূমিকা আজও স্থানীয় মানুষের কাছে স্মরণীয় হয়ে আছে।

Comments

Popular posts from this blog

এইমাত্র পাওয়া : পদত্যাগ করলেন বিএনপির ৪ শীর্ষ নেতা, উত্তাল সারাদেশ,নাম জানলে অবাক হবেন, জেনে নিন তাদের নাম বিস্তারিত কমেন্ট⤵️

এইমাত্র পাওয়া : পদত্যাগ করলেন বিএনপির ৪ শীর্ষ নেতা, উত্তাল সারাদেশ,নাম জানলে অবাক হবেন, জেনে নিন তাদের নাম বিস্তারিত কমেন্ট⤵️

২৫০ আসনে একক প্রার্থীকে সবুজ সংকেত বিএনপির, যারা পেলেন অগ্রাধিকার