এনসিপি থেকে পদত্যাগ করলেন

   


ফরিদপুর জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব হায়দার মোল্যা (২৭) পদত্যাগ করেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি জেলা কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়কের কাছে তার লিখিত পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন।

ফেসবুক পোস্টে হায়দার মোল্যা জানান, ব্যক্তিগত ব্যস্ততা ও পারিবারিক কারণে তিনি স্বেচ্ছায় এবং সুস্থ চিন্তাভাবনার ভিত্তিতে দলের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ভবিষ্যতে তিনি কোনো রাজনৈতিক কার্যক্রমে যুক্ত থাকবেন কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি।

পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ‘আমি হায়দার মোল্যা, ফরিদপুর জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি।’

পাশাপাশি দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রতি ব্যক্তিগতভাবে যোগাযোগ না করার অনুরোধও জানিয়েছেন তিনি। তার এ ঘোষণায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা সৃষ্টি হয়েছে।

এনসিপি থেকে পদত্যাগ করলেন হায়দার মোল্যা
বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৯ শীর্ষ কর্মকর্তার নিয়োগ বাতিল
এ বিষয়ে ফরিদপুর জেলা এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহেদ আহমেদ বলেন, ‘হায়দার মোল্যার পদত্যাগপত্রের কপি আমি পেয়েছি। এটি কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হবে। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘গণতান্ত্রিক দেশে যেকোনো ব্যক্তি তার রাজনৈতিক অবস্থান পরিবর্তন করতে পারে। কেউ চাইলে দল ছাড়তে পারে বা অন্য কোনো রাজনৈতিক ধারায় যুক্ত হতে পারে। এটি গণতান্ত্রিক সংস্কৃতিরই অংশ।’

Comments

Popular posts from this blog

এইমাত্র পাওয়া : পদত্যাগ করলেন বিএনপির ৪ শীর্ষ নেতা, উত্তাল সারাদেশ,নাম জানলে অবাক হবেন, জেনে নিন তাদের নাম বিস্তারিত কমেন্ট⤵️

এইমাত্র পাওয়া : পদত্যাগ করলেন বিএনপির ৪ শীর্ষ নেতা, উত্তাল সারাদেশ,নাম জানলে অবাক হবেন, জেনে নিন তাদের নাম বিস্তারিত কমেন্ট⤵️

২৫০ আসনে একক প্রার্থীকে সবুজ সংকেত বিএনপির, যারা পেলেন অগ্রাধিকার