ব্রেকিং নিউজ হাসনাত আব্দুল্লাহর উপর স'ন্ত্রাসীদের হা'মলা
![]() |
গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনার প্রতিবাদে ফেটে পড়েছেন নেটিজেনরা। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করেছে এনসিপির স্থানীয় নেতাকর্মীরা। হামলার খবর আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় শুরু হয়।
অন্যদিকে, হাসনাত আব্দুল্লার উপরে হামলার পরপরই ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন ফেসবুক আইডি থেকে উচ্ছ্বাস প্রকাশ করা হয়। যা ব্যাপক ক্ষুব্ধ করেছে জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র-জনকাকে। গণহত্যকারী দলটির সন্ত্রাসীরা এখনো গ্রেপ্তার না হয় ব্যাপক ক্ষোভ ঝেড়েছেন নেটাগরিকরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় বাসন থানার চান্দনা চৌরাস্তায় এলাকায় এলাকায় এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ গাড়িতে এখদল সন্ত্রাসী হামলা চালায়। এতে হাইস গাড়ির গ্লাস ভেঙে গেছে, হাত রক্তাক্ত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে হাসনাত আব্দুল্লাহ তার গাড়ি নিয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির সামনে কিছু সময় অতিবাহিত করে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।
এদিকে, হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনাটি জানার পর তাৎক্ষণিকভাবে এনসিপির মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দেন।
সারজিস আলম ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির কাচ ভেঙে গেছে, হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন।’
এই পোস্ট দেওয়ার পর গাজীপুর মহানগরীতে তোলপাড় শুরু হয়। মহানগর পুলিশ হাসনাত আবদুল্লাহর অবস্থান শনাক্ত করে তাঁর নিরাপত্তায় এগিয়ে আসে।
হাসনাতের ওপর হামলার প্রতিবাদে রাতেই উত্তাল হয়ে ওঠে রাজধানীর বাংলামোটর।
এর আগে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এনসিপির গাজীপুর মহানগরীর স্থানীয় নেতাকর্মীরা।বোর্ড বাজার, চান্দনা চৌরাস্তায় আয়োজিত আলাদা বিক্ষোভ মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ নিজের ফেসবুক আইডিতে প্রতিবাদ জানিয়ে লিখেছেন, হাসনাত আবদুল্লাহ ও তার সহযোগীদের উপরে হামলাকারী পুরনো কিংবা নব্য ফ্যাসিস্ট সন্ত্রাসী যারাই হোক না কেন দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে বিচার নিশ্চিত করতে না পারলে শুধু হাসনাত আব্দুল্লাহরাই হারবে না হারবে বাংলাদেশ।
ফেসবুকে প্রতিবাদ জানিয়ে মোহাম্মদ মিরাজ মিয়া লিখেছেন, লক্ষ মানুষের দোয়া না থাকলে আজকে হয়তো হাসনাত আবদুল্লাহ বেচে ফিরতেন না।জাস্ট গাড়ির গ্লাসের দিকে তাকান। ধারালো অস্ত্র দিয়ে পূর্ণ শক্তি নিয়ে হামলা চালানো হয়েছে। হাসনাত গাড়িতে শুয়ে ছিল। সিটে বসা থাকলে আমরা হাসনাতকে আজ হারাতাম।
এজন্যই বলি অন্যায়ের বিরুদ্ধে সিনা টান করে দাঁড়িয়ে যাওয়া আমাদের হাসনাত শুধু একা না, এদেশের হাজার হাজার মজলুমের দোয়া এই ছেলেটার সাথে আছে।এইতো কদিন আগেই হাসনাতরা কেন দামী গাড়িতে চলে এটার সমালোচনা করে কী সুশীলতাটাই না আমরা দেখাইলাম।
ফরহাদুজ্জামান ফরহাদ লিখেছেন, হাসনাত আব্দুল্লার উপরে হামলার পরপরই আওয়ামিলীগ কি পরিমাণ উচ্ছাস করতেছে দেখুন। এখন আপনারা সিদ্ধান্ত নিবেন কি কাঁদা ছোড়াছুড়ি করবেন নাকি ঐক্য বদ্ধ হয়ে এদের কে তাদের পাপ্প বুঝিয়ে দিবেন।
এ ব্যাপারে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার রবিউল হাসান জানান, হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দেখছি। দায়ীদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

Comments
Post a Comment