র-ণক্ষেত্র কুমিল্লা

 


কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে টানা তিন দিন ধরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) থেকে শনিবার বিকাল পর্যন্ত চলা এসব সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজন গুলিবিদ্ধ বলে জানা গেছে।

সংঘর্ষের জেরে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রোববারও ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা যায়, হেলমেট পরিহিত একদল তরুণ প্রতিপক্ষকে লক্ষ্য করে ঢিল ছুড়ছে। কারও হাতে ধারালো অস্ত্র দেখা যায়, এমনকি একজনকে গুলি ছুড়তেও দেখা গেছে। এ সময় আশপাশের দোকানপাট ও বাসাবাড়ির কাঁচ ভাঙার শব্দ শোনা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ চর্থার থিরাপুকুর পাড় ও জিনাপুকুর পাড় এলাকার তরুণদের মধ্যে কথাকাটাকাটির জেরে প্রথমে বিরোধের সূত্রপাত হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয় এবং এতে স্থানীয় বাসিন্দারাও জড়িয়ে পড়েন। এক পর্যায়ে দুই পক্ষ নয়ন গ্রুপ ও স্বপন গ্রুপে বিভক্ত হয়ে পড়ে। এরপর শুরু হয় হামলা, পাল্টা ধাওয়া ও গুলিবর্ষণ, যা পুরো এলাকাকে রণক্ষেত্রে পরিণত করে।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই সংঘর্ষের সূত্রপাত। এক পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে।

Comments

Popular posts from this blog

এইমাত্র পাওয়া : পদত্যাগ করলেন বিএনপির ৪ শীর্ষ নেতা, উত্তাল সারাদেশ,নাম জানলে অবাক হবেন, জেনে নিন তাদের নাম বিস্তারিত কমেন্ট⤵️

এইমাত্র পাওয়া : পদত্যাগ করলেন বিএনপির ৪ শীর্ষ নেতা, উত্তাল সারাদেশ,নাম জানলে অবাক হবেন, জেনে নিন তাদের নাম বিস্তারিত কমেন্ট⤵️

২৫০ আসনে একক প্রার্থীকে সবুজ সংকেত বিএনপির, যারা পেলেন অগ্রাধিকার